সিটি এন্টারপ্রাইজের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ বিষয়ে শাহপরাণ থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : ১৯/০৬/২০২৬ ১১:০৬:০৬ PM

Share
18

সিলেটের এসএমপি’র শাহপরাণ (রহ:) থানাধীন দাসপাড়া এলাকায় অবস্থিত মেসার্স সিটি এন্টারপ্রাইজের ম্যানেজার সাবেক ড্রাইভারের কাছে পাওনা টাকা চাইতে গেলে তাকে প্রাণনাশে হুমকী দেয়।


এ ব্যাপারে মেসার্স সিটি এন্টারপ্রাইজের ম্যানেজার, শাহপরাণ (রহ:) থানাধীন ইসলামপুর, নাথপাড়া, মেজরটিলা নিবাসী মৃত বাবুল চন্দ্র নাথ এর ছেলে সুজিত চন্দ্র নাথ বাদী হয়ে গত ১৮/০৬/২০২৬ ইং তারিখে সিলেটের গোলাপগঞ্জ থানাধীন ডেপুটিবাজারের হাজিরকোনা, ফুরাদাবাদ নিবাসী মোঃ মুজাহিদ আলীর ছেলে ড্রাইভার আলী আহমদ (২৬)-কে বিবাদী করে শাহপরাণ (রহ:) থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, সিলেট জেলা শাহপরাণ (রহ:) থানাধীন দাসপাড়া এলাকায় মেসার্স সিটি এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানের এক্সভেটর গাড়ির ড্রাইভার আলী আহমদ প্রতিষ্ঠানের কাজের সাইড হতে টাকা-পয়সা এনে অফিসে জমা দিত। বিগত ৩ মাস পূর্বে একটি সাইড হতে ৪,৫,০০০/-(চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা আনে, কিন্তুউক্ত টাকা অফিসে জমা না দিয়ে অন্যত্র চলে যায়।


এরপর থেকে বাদী ম্যানেজার সুজিত চন্দ্র নাথ সহ অফিসের উধ্বর্তন কর্মকর্তাগণ বিবাদী ড্রাইভার আলী আহমদের সাথে যোগাযোগ করলে টাকা দেবে বলে জানায়। উক্ত টাকা দেই দিচ্ছি বলে একাধিক তারিখ ও সময় ক্ষেপন করে যাচ্ছে। গত ১৬/০৬/২০২৬ ইং তারিখ আনুমানিক বেলা ৩:৩০ ঘটিকার সময় বাদী সুজিত চন্দ্র নাথ শাহপরাণ (রহ:) থানাধীন মুরাদপুর বাজার পয়েন্টে বিবাদীকে ড্রাইভার আলী আহমদকে দেখতে পেয়ে টাকা ফেরত দেয়ার অনুরোধ করলে বিবাদী তার কথার কোনো সদুত্তর না দিয়ে অকথ্য অশ্লীল ভাষায় গালিগালাজ করে, একপর্যায়ে ম্যানেজারকে মারধর করার জন্য উদ্যত হয়।


পরবর্তীতে আশে পাশের লোকজন বিষয়টি স্বাভাবিক করেন। সেই সময় বিবাদী বাদীকে হুমকি দেয় যে, সে কিংবা অফিসের যেকোনো সদস্য তার নিকট উপরোক্ত টাকা চাইলে তাকে প্রাণে হত্যা করে লাশ গুম সহ বড় ধরনের ক্ষতি সাধন করবে বলে ভয়ভীতি প্রদর্শন করে। বিবাদীর এহেন প্রতারণার কারণে বর্তমানে সিটি এন্টারপ্রইজ আর্থিক ভাবে খুবই ক্ষতিগ্রস্থ।


বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছেন বাদী সিটি এন্টারপ্রাইজের ম্যানেজার সুজিত চন্দ্র নাথ।


 



সিলেট প্রেস / এম এ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৬-১৯ ২৩:০৬:০৬