হবিগঞ্জে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন হবিগঞ্জ আবাসিক এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহ আলম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. জি.এম সরফরাজ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) পাপিয়া আক্তার। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক।
সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল (হবিগঞ্জ)




















