ইউপি চেয়ারম্যানের ভাইয়ের রান্না ঘরে মিলল ১৩৫ বস্তা সরকারি চাল

  • প্রকাশের সময় : ২৭/০৯/২০২৩ ০৩:০৫:১২ AM

সংগৃহীত ছবি

Share
79

হবিগঞ্জের লাখাই উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের দুই চাচাতো ভাইয়ের ঘর থেকে ১৩৫ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে।মঙ্গলবার রাতে উপজেলার মোড়াকরি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সলের চাচাতো ভাই ছুরুক মোল্লা ও ইসমাইল মোল্লার রান্না ঘরে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করে উপজেলা প্রশাসন।

সরকারের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি) কার্ডের মাধ্যমে দরিদ্র মানুষের পুষ্টির অভাব পূরণে এ চাল বিতরণ করার কথা ছিল।

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা চাল উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন।

এ ঘটনায় ছুরুক মোল্লা ও ইসমাইল মোল্লার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ইউএনও নাহিদা সুলতানা জানান, ভিডাব্লিউবির ১৩৫ বস্তা অর্থাৎ চার হাজার ৫০ কেজি চাল আত্মসাতের উদ্দেশ্যে ছুরুক মোল্লা ও ইসমাইল মোল্লার বাড়িতে নেওয়া হয়। গোপন সূত্রে খবর পেয়ে সেগুলো উদ্ধার করে আনা হয়েছে। পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম তাদের নামে নিয়মিত মামলা দায়ের করেছেন।

তিনি জানান, সরকারি চাল আত্মসাতের ঘটনায় যদি ইউপি চেয়ারম্যানের সংশ্লিষ্টতার প্রমাণ মিলে তাহলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।


সিলেট প্রেস / ২৭ সেপ্টেম্বর ২০২৩/এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৯-২৭ ০৩:০৫:১২