জিন্দাবাজারে আবাসিক হোটেলে ডিবির অভিযান: নারীসহ ৪ জন আটক

  • প্রকাশের সময় : ১২/০৭/২০২৬ ০৩:৪৯:১৫ PM

Share
10

সিলেট মহানগরীর জিন্দাবাজার এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট আবাসিক হোটেলটি সিলগালা করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন উবাহাটা রেস্ট হাউজ (আবাসিক)-এ এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল হোটেলটিতে অভিযান চালায়। এ সময় পুলিশের দাবি, অনৈতিক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় তিনজন পুরুষ ও একজন নারীকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— নূর হোসেন (৩০), আবুল কাশেম (৩০), আরিফ খান (২০) এবং কাকলি দাস (২৭)।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯-এর ৭৭ ধারায় একটি নন-এফআইআর প্রসিকিউশন (নম্বর-১৬১৪, তারিখ: ১১ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
এ ছাড়া, দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে উবাহাটা রেস্ট হাউজ সিলগালা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৬-০৭-১২ ১৫:৪৯:১৫