সিলেটের কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনার এক সমর্থক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮টা ৫৫ মিনিটে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বন্দরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বন্দরবাজারস্থ মাশরাফিয়া রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৯০০ পিস ইয়াবাসহ রোমন লাল হরিজন (১৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতার রোমন লাল হরিজনের পিতা দিলু লাল হরিজন এবং মাতা কাজলী লাল হরিজন। তিনি সিলেট নগরের কাষ্টঘর সুইপার কলোনির ১২ নম্বর বাসার বাসিন্দা।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নং-৫, তারিখ: ৪ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। পরে গ্রেফতার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার



















