লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের বিশেষ এমার্জেন্সি গ্রান্টের আওতায় সুনামগঞ্জ ও বৃহত্তর সিলেটের বিগত বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সুনামগঞ্জ ও শনিবার (৪ জুলাই) সিলেটের চালিবন্দর ও গোয়াইনঘাট থানার ৪নং আলীরগাঁও ইউনিয়নে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জেলা ৩১৫বি১-এর জেলা গভর্নর লায়ন ড. এ. কে. এম সারোয়ার জাহান জামীল বলেন, আমাদের বন্যাদুর্গত অসচ্ছল ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়াতে হবে এবং এলসিআইএফ এমার্জেন্সি গ্রান্টের মাধ্যমে প্রতিটি ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের কাছে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই জরুরি ত্রাণ সহায়তা ও জীবন রক্ষাকারী সামগ্রী পৌঁছে দিতে হবে। লায়ন্স ও লিও নেতৃবৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় এই দুর্যোগপূর্ণ সময়ে আর্তমানবতার সেবায় এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফার্স্ট লেডি গভর্ণর (২০২৫-২০২৬) রোজিনা শাহীন মুনা, কেবিনেট সেক্রেটারি (২০২৫-২৬) লায়ন তানভীর আহমেদ, সাবেক ট্রেজারার লায়ন সাজুওয়ান আহমদ, কনভেনশন চেয়ারম্যান লায়ন সালাউদ্দিন আহমেদ প্রিন্স, জিএমটি লিডার ইঞ্জিনিয়ার লায়ন আবু তাহের, জয়েন্ট সেক্রেটারী লায়ন কাজী মুকিত, ডিস্ট্রিক্ট জিএসটি (২০২৫-২৬) লায়ন সেলিম আহমেদ, লিও ক্লাব চেয়ারম্যান (২০২৫-২৫) লায়ন ফরহাদ আলী আপন, লিও চেয়ারম্যান ২০২৫-২৬ লায়ন ইকবাল আহমেদ, লায়ন মাসুম বিল্লাহ, লায়ন হিমেল কর্মকার, লায়ন আবজল সরদার, লায়ন নিলুফার ইয়াসমিন নিলয় প্রমুখ।



















