হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলষ্টেশন ছিনতাইকারীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। এই ছিনতাইকারী চক্রের অধিকাংশ সদস্য কিশোর ও উঠতি বয়সের। তাদের দমন করা কঠিন হয়ে পড়েছে। নোয়াপাড়া রেলস্টেশনের ট্রেন যাত্রীরা পড়েছেন বিপাকে। প্রতিদিন এ স্টেশনে হচ্ছে ছিনতাইসহ নানা অপরাধ। রেলস্টেশনের সাথেই লাগোয়া নোয়াপাড়া চা বাগান। চুরি ছিনতাই করে চক্রটি নিরাপদ বাগানের ভেতরে চলে যায়। আবার ট্রেন আসার সময় হলে দলে দলে বিভক্ত হয়ে ভিড়ের মধ্যে চলে তাদের। চুরি ছিনতাই।
হুড়োহড়ির মধ্যে যাত্রীরা যখন ট্রেন উঠাতে ব্যস্ত ওই সময় ছিনতাইকারীরা মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে দৌড়ে পালায়। ট্রেন ছেড়ে যাবার পর তখন আর যাত্রীদের করার কিছু থাকেনা। এভাবে দিনের পর দিন চলছে ছিনতাই। রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ অসহায়। তারা নিরাপত্তার জনিত কারণে এসব অপরাধীদের দমন করা যাচ্ছেনা। এ কারণে দিন দিন তাদের অপরাধের মাত্রা বেড়েই চলছে। তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ নোয়াপাড়া রেলস্টেশনে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে।
নোয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা আহমেদ সম্রাট বলেন, নোয়াপাড়া রেলস্টেশনে যাত্রী সাধারণের কোন নিরাপত্তা নেই। এ স্টেশন থেকে রেলে ঢাকা, সিলেট, চট্রগামসহ দেশের বিভিন্ন স্থানে রাতদিন আন্তঃনগর ট্রেনসহ লোকাল ট্রেনে শতশত যাত্রী গমনাগমন করেন। এ কারণে নোয়াপাড়া রেলস্টেশনে সব সময় লোকে লোকারণ্য থাকে। এ সুযোগে উঠতি বয়সের কিছু বখাটে যুবক ছিনতাই করতে তৎপর হয়ে উঠেছে। রাতদিন সুযোগ বুঝে এ চক্রটি ট্রেন যাত্রীদের মোবাইল ফোনসহ অনেক জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যাচ্ছে। চক্রের দুর্বৃত্ততায়ন দিনে দিনে বেড়েই চলেছে।এসব অপরাধ নিয়ন্ত্রণ করতে সামাজিকভাব। প্রতিরোধ গড়ার চেষ্টা চলছে।সবাই আন্তরিকভাব। সহযোগিতা করলে গুটিকয়েক অপরাধীকে সহজেই নিয়ন্ত্রণ করা কঠিন নয়।
নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তাফা সোহেল বলেন, একটি অপরাধী চক্র নোয়াপাড়া রেলস্টেশনে ছিনতাইয়ের কারণে যাত্রী সহ সাধারণ মানুষ অস্থির হয়ে পড়েছে। রেলষ্টেশন সবার জন্য নিরাপদ করতে সবাইকে সাথে নিয়ে কাজ করা হচ্ছে।ইতিমধ্যে কয়েকজন দাগি ছিনতাইকারীকে জনতার সহায়তায় আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
নোয়াপাড়া রেলষ্টেশন মাস্টার মনির হোসেন বলেন, অনেক বছর ধরে নোয়াপাড়া রেলস্টেশনে আন্ত:নগর ৩টি গুরুত্বপূর্ণ ট্রেন যাত্রা বিরতি করে থাকে। এ কারণে বহুকাল ধরে এখানে মানুষের ভিড় একটি বেশি। কিন্তু বড় সমস্যা হচ্ছে ছিনতাই। অনেক ধরে বেপরোয়া গতিতে ছিনতাই চলছে। তাদের রোধ করা খুবই জরুরি। ছিনতাই রোধ করা গেলে রেলস্টেশনের স্বাভাবিক নিরাপদ পরিবেশ ফিরে আসবে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, নোয়াপাড়া রেল এলাকায় ছিনতাইকারীদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা এ কাজে বাকি লোকদের গ্রেপ্তার করতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।




















