সীমান্তে তৎপর বিজিবি

সুনামগঞ্জে ভারতীয় গরুর চালান জব্দ

  • প্রকাশের সময় : ১৩/০২/২০২৫ ০৭:৪৯:২৪ AM

ছবি: প্রতিনিধি।

Share
32

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অবৈধ ভাবে নিয়ে আসা ৭টি ভারতীয় গরুর চালান জব করেছে ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়ন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ  কে এম জাকারিয়া কাদির। 


বিজিবি জানায়, দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নস্থ  পেকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার- ১২২৯/এমপি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর পেকপাড়া  এবং সীমান্ত পিলার ১২২৯/৭-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোকামছড়া নামক স্থান হতে ৭টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। যার সিজার মূল্য ৬ লাখ ৭০ হাজার টাকা।



সিলেট প্রেস / টিএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৫-০২-১৩ ০৭:৪৯:২৪