মাধবপুরে অ বৈ ধ ভা বে মাটি উত্তোলন, জ রি মা না ৫০ হাজার টাকা

  • প্রকাশের সময় : ০৬/০১/২০২৫ ০৯:৩৭:৫৬ AM

Share
35

হবিগঞ্জ মাধবপুরে  অবৈধভাবে মাটি উত্তোলনের জন্য ভ্রাম্যমাণ আদালত আব্দুল হাকিম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বহরা ইউনিয়নের দুর্গানগর এলাকায় উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ বিন কাশেম অভিযান চালিয়ে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের জন্য জরিমানা করেন।

উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ বিন কাশেম জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যক্তি মালিকানাধীন কৃষি জমি থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না। সরকারি আইন যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে  অভিযান সবসময় অব্যাহত থাকবে।


সিলেট প্রেস / ০৬ ডিসেম্বর ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

প্রকাশ: ২০২৫-০১-০৬ ০৯:৩৭:৫৬