হরিপুরে সুদের টাকা না দিতে পেরে অপমাননে আ ত্ম হ ত্যা করলেন নারী

  • প্রকাশের সময় : ১৭/১২/২০২৪ ০১:৫৮:৫৩ AM

প্রতীকী ছবি

Share
48

হবিগঞ্জ শহরের হরিপুর এলাকায় আয়েশা আক্তার (৪৫) নামে এক নারী বুলেট খেয়ে আত্মহত্যা করেছে। গতকাল ওই নারী বিষাক্রান্ত হয়ে ছটপট করতে থাকলে পরিবারের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিকেলে সে মারা যায়। (১৫ ডিসেম্বর)  রবিবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের নানু মিয়ার স্ত্রী। একটি সূত্র জানিয়েছে- আয়েশা আক্তার নামে ওই নারী একই এলাকার কয়েকজনের কাছ থেকে সুদে কিছু টাকা নেয়। সেই টাকা দিতে না পারায় তাকে অপমান অপদস্ত করে তারা। এরই প্রেক্ষিতে সে আত্মহত্যার পথ বেচে নেয়।

সদর থানার (ওসি) আলমগীর কবির বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


সিলেট প্রেস / ১৭ ডিসেম্বর ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৪-১২-১৭ ০১:৫৮:৫৩