হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের অভিযান চালিয়ে হত্যা, মাদক ডাকাতি মামলার আসামি, কূখ্যাত ডাকাত রজব আলী গ্রেফতার করেছে। মঙ্গলবার ভোররাত রাতে উপজেলার চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অফিসার ইনচার্জ জনাব আব্দুল্লাহ আল মামুন জানান, মাধবপুর থানার কাশিম নগর ফাঁড়ির এসআই মোঃ সোহেল রানা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত আসামী কুখ্যাত ডাকাত মোঃ রজব আলী (৫৬)কে গ্রেপ্তার করা হয়।
সে বিষ্ণুপুর গ্রামের মৃত মন্নর আলীর ছেলে। রজব আলীর বিরুদ্ধে মাধবপুর থানাসহ অন্যান্য থানায় ০১টি খুন,০৩টি ডাকাতি, ০২টি অস্ত্র, ০৩টি চুরি ও ০৫টি অন্যান্য মামলা রয়েছে।
আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ




















