মাধবপুরে ছি ন তা ই হওয়া সিএনজি অটোরিক্সা উদ্ধার গ্রে ফ তা র ১

  • প্রকাশের সময় : ২৭/১১/২০২৪ ০৭:০৬:৩০ AM

Share
28

হবিগঞ্জের মাধবপুরে চালকের হাত পা বেধে রাস্তার পাশে ফেলে সিএনসি অটোরিক্সা  ছিনতাইর ঘটনায় কাইয়ুম  হোসেন বাবু নামে একজন কে  গ্রেফতার করেছে পুলিশ। ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশাসহ বুধবার ভোর রাতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ  তাকে গ্রেফতার করে। 

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান  রসুলপুর গ্রামের  নুরুল ইসলাম সুজন নোয়াপাড়া থেকে  মঙ্গলবার রাতে  সিএনজি অটোরিক্সা নিয়ে  তেলিয়াপাড়া যাচ্ছিলেন। পুরাতন  ঢাকা সিলেট মহাসড়কের গোয়াসনগর ব্রীজে পৌছতেই একদল দৃবৃত্ত নুরুল ইসলাম কে অস্ত্রের মূখে জিম্মি করে হাত পা মুখ বেধে রাস্তার পাশে ফেলে অটোরিক্সা ছিনিয়ে নেয়। টহল পুলিশ তাকে উদ্ধার করে। পরে পরমানন্দপুর গ্রামে অভিযান চালিয়ে  সিরাজুল ইসলামের ছেলে কাইয়ুমকে ছিনতাইকৃত সিএনজি অটোরিক্সা সহ গ্রেফতার করে। 

এঘটনায় থানায় একটি মামলা হয়েছে। কাইয়ুম হোসেন বাবুকে হবিগঞ্জ  আদালতে পাঠানো হয়।


সিলেট প্রেস / ২৭ নভেম্বর ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

প্রকাশ: ২০২৪-১১-২৭ ০৭:০৬:৩০