মাধবপুরে ইয়াবাসহ যুবক আ ট ক

  • প্রকাশের সময় : ০৫/১১/২০২৪ ০১:০৩:২১ AM

Share
25

হবিগঞ্জের মাধবপুরে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে দশটায় মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই মো: দেলোয়ার হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহমমদপুর গ্রামে অভিযান চালিয়ে দুইশো পিস ইয়াবাসহ মো: আল আমিন (২২) নামে এক যুবককে আটক করেন। তিনি মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো: লিয়াকত আলী'র পুত্র।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রকৃয়াধীন আছে।


সিলেট প্রেস / ০৫ নভেম্বর ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-১১-০৫ ০১:০৩:২১