মাধবপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃ ত‍্যূ

  • প্রকাশের সময় : ০৪/১১/২০২৪ ০১:৪৮:৩৯ AM

Share
28

সিলেট  আখাউড়া রেলসেকশনের মাধবপুর উপজেলার ইটাখোলা আটখলা নামক স্হানে  ট্রেনের ধাক্কায়  অজ্ঞাত নারী( ৪০)ঘটনাস্হলে নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে  ৭টার দিকে এঘটনা ঘটে। সিলেট থেকে ঢাকাগাগী আন্তঃনগর পারাবত ট্রেনটি নোয়াপাড়া রেলওয়ে ষ্টেশন অতিক্রম করার পর  অজ্ঞাত নারী ট্রেনের ধাক্কা খেয়ে  পাশে ছিটকে পড়ে মাথায় গুরুত্বর আঘাত পয়ে ঘটনাস্হলে মারা যান। সংবাদ পেয়ে 

মাধবপুর থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাতনামা মহিলা, বয়স অনুমান ৪০ বছর এর মৃত দেহ দেখতে পান। ঘটনাস্থলটি রেলওয়ে থানার আওতাধীন হওয়ায় শ্রমঙ্গল রেলওয়ে  পুলিশকে সংবাদ দিলে  রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে অজ্ঞাতনাম  নারীর মৃতদেহ  তাদের হেফাজতে নিয়ে যান। হবিগঞ্জ পিবিআই হবিগঞ্জের একটি দল  ঘটনাস্হলে এসে নারীর পরিচয় সনাক্ত করতে ফিঙ্গারপ্রিন্ট  নিয়েছে।


সিলেট প্রেস / ০৪ নভেম্বর ২০২৪/এফ কে


কমেন্ট বক্স
আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

প্রকাশ: ২০২৪-১১-০৪ ০১:৪৮:৩৯