হবিগঞ্জে শিক্ষক কর্তৃক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনা ‘হট টক’, সমালোচনার ঝড়

  • প্রকাশের সময় : ০৬/০৪/২০২৪ ০৭:৪১:২৫ AM

ছবি-সংগৃহীত

Share
85

হবিগঞ্জ শহরে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় শিক্ষক হুমায়ুন কবির গ্রেফতারের ঘটনার সংবাদটি গতকাল (০৫ এপ্রিল) শুক্রবার শহরজুড়ে ছিল ‘হট টক’। শিক্ষক কর্তৃক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ঝড় উঠে সমালোচনার।

অনেকে অভিযুক্ত শিক্ষক হুমায়ুন কবিরের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবীও জানান। এর আগে গত বুধবার দিবাগত রাতে সদর থানার এসআই মমিনুল ইসলামসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের ইনাতাবাদ এলাকা থেকে ওই শিক্ষককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হুমায়ুন কবির জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শিক্ষক। গত বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

জানা যায়, লাখাই উপজেলার সিংহগ্রামের বাসিন্দা জনৈক ওই শিক্ষার্থী গেল বছর এসএসসি পরীক্ষার সময় জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শিক্ষক হুমায়ুন কবীরের কাছে প্রাইভেট পড়তো।

একপর্যায়ে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন অভিযুক্ত শিক্ষক। এতে রাজি না হলে এসএসসি পরীক্ষায় কেন্দ্রে তার বন্ধুবান্ধব দিয়ে বহিষ্কারের ভয় দেখান। গত বছরের ১৭ আগস্ট প্রাইভেট পড়ানোর সময় তার বাসায় ওই ছাত্রীকে ধর্ষণ করেন। পরে বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানালে স্কুলের প্রধান শিক্ষক সালিশ বিচারের মাধ্যমে সমাধানের চেষ্টা করেন। এ নিয়ে ৬ ডিসেম্বর সালিশও হয়। কিন্তু সালিশের রায় ওই শিক্ষক না মানায় ১১ ডিসেম্বর সদর থানায় মামলা করেন ছাত্রীর বাবা। এরপর ওই শিক্ষক হাইকোর্ট থেকে জামিন আনলেও মেয়াদ শেষ হওয়ার পরও আদালতে হাজির না হয়ে পলাতক ছিলেন। যদিও শেষ রক্ষা হয়নি। অবশেষে তাকে যেতে হয়েছে কারাগারে।


সিলেট প্রেস / ০৬ এপ্রিল ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৪-০৬ ০৭:৪১:২৫