হবিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : ০৩/০৩/২০২৪ ০৩:২৮:২৩ AM

ছবি-সংগৃহীত

Share
45

হবিগঞ্জে পানিতে ডুবে তামিম আহমেদ নামে ১৮ মাসের এক  শিশুর মৃত্যু। নিহত তামিম উপজেলার পইল ইউনিয়নের আউশপাড়া গ্রামের ছায়েদ মিয়ার ছেলে। রোববার দুপুর ১টার দিকে এ ঘটনাটি ঘটে।  


জানা যায়, তামিম খেলাধুলার এক পর্যায়ে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।


হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক মো. ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।


সিলেট প্রেস / ০৩ মার্চ ২০২৪/এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-০৩-০৩ ০৩:২৮:২৩