বেইলি রোডে অগ্নিকাণ্ড

কফিনবন্দি মা মেয়ের পোল্যান্ড যাওয়ার স্বপ্ন

  • প্রকাশের সময় : ০২/০৩/২০২৪ ০২:২৪:২৩ AM

রুবি রায় ও তার মেয়ে ভিয়াংকা রায়। ছবি: সংগৃহীত

Share
71

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে হবিগঞ্জের মাধবপুরের চৌমুহনী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামের পোল্যান্ড প্রবাসী প্রকৌশলী উত্তম কুমার রায়ের স্ত্রী রুবি রায় (৪০) ও তার মেয়ে ভিয়াংকা রায় (১৭) মারা গেছেন।


স্ত্রী-মেয়ের মরদেহ ঢাকার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিতে প্রবাসী উত্তম রায় পোল্যান্ড থেকে বাংলাদেশে আসছেন।


উত্তম রায়ের ভাগনে অয়ন রায় বলেন, গতকাল রাতে মালিবাগ বাসা থেকে মা ও মেয়ে বেইলি রোডে গিয়েছিলেন ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে খেতে। খাবার শেষে মা মেয়ে আপন ঠিকানায় ফিরে আসার কথা। কিন্তু সেটি আর সম্ভব হয়নি। আগুনে পুড়ে তাদের স্বপ্ন ছাই করে হয়ে গেছে। 


তিনি বলেন, উত্তম রায় দেশে ফিরে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হিমঘর থেকে মা মেয়ের মরদেহ গ্রামের বাড়ি বানেশ্বরপুর গ্রামে নিয়ে আসবেন। শুক্রবার সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মা মেয়ের লাশ পরিবারের পক্ষ থেকে শনাক্ত করা হয়েছে। 


উত্তম কুমার রায়ের ভাই বিষ্ণু রায় জানান, পোল্যান্ডের কুরিয়ার হুন্দাই কোম্পানিতে চাকরিকালে ফিলিপাইন নাগরিক রুবি রায়ের সঙ্গে পরিচয় হয়। পরে ১৯৯৬ সালে উত্তম ও রুবিনা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। উত্তম কুমার রায় পোল্যান্ড চলে যাওয়ার পর রুবি রায় তার মেয়ে ভিয়াংকা রায়কে নিয়ে ঢাকার মালিবাগে বসবাস করতেন। ভিয়াংকা রায় ঢাকা এ লেভেলে পড়াশুনা করতো। খবর পেয়ে শুক্রবার সকালে ঢাকায় গিয়ে মা মেয়ের লাশ শনাক্ত করা হয়েছে। 


তিনি বলেন, নিহত রুবি রায় ও মেয়ে ভিয়াংকা রায়ের পোল্যান্ড যাওয়ার কথা ছিল। কিন্তু তাদের সেই স্বপ্ন আগুনে পুড়ে গেছে।


সিলেট প্রেস / ০২ মার্চ ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-০৩-০২ ০২:২৪:২৩