মাধবপুরে পাল গার্মেন্টসের গোডাউন পুড়ে ছাই

  • প্রকাশের সময় : ০১/০৩/২০২৪ ১১:০১:১৪ AM

ছবি-প্রতিনিধি

Share
186

আলমগীর কবির, মাধবপুর ::  হবিগঞ্জে মাধবপুরে কামিনী প্লাজা পাল গার্মেন্টস এর মার্কেটের পঞ্চম তলায় গোডাউন ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে  গোডাউন ঈদের জন্য আনা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।


শুক্রবার (১ মার্চ) রাত সাড়ে আটটায় মাধবপুর উপজেলা পৌর শহরের কামিনী প্লাজা এলাকার এ ঘটনা ঘটে। 


খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস, ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


স্থানীয় কাউন্সিলর শেখ জহির জানান,রাত সাড়ে আটটায় হঠাৎ পাল গার্মেন্টস ৫ তলায় কাপড়ের  গোডাউনে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে আগুনের লেলিহান শিখা  পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। এসময় বিল্ডিং মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।


পাল গার্মেন্টস ও গোডাউনে মালিক সুখ দেব পাল জানান, ঈদের জন্য প্রায় এক কোটি টাকার মালামাল তারা গোডাউনে ছিলো। সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা  মাহমুদুল হাসান বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মাধবপুর ফায়ার সার্ভিস ইউনিট উপস্থিত হয়। সেই সঙ্গে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।


সিলেট প্রেস / ০১ মার্চ ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-০৩-০১ ১১:০১:১৪