কারাগারে হবিগঞ্জ বিএনপির ১৪ নেতাকর্মী

  • প্রকাশের সময় : ০৮/১০/২০২৩ ০৪:৪০:১৯ AM

ছবি-সংগৃহীত

Share
50

হবিগঞ্জে বিএনপির ১৪ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। রবিবার (৮ সেপ্টেম্বর) হবিগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ মামলার শোনানি শেষে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবি এডভোকেট আফজাল হোসেন।

গত ১৯ আগস্ট পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ এবং ২০ আগস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত ৩টি মামলার হাজিরা দিতে রোববার বিএনপির দেড়শতাধিক নেতাকর্মী আদালতে হাজির হন । এসময় ১৪ জনের জামিন না মঞ্জুর করা হয় ।

তারা হলেন, হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহীন, জেলা যুবদলের সদস্য সচিব ও পৌর কাউন্সিলর সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর টিপু আহমেদ, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, হবিগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মুর্শেদ আলম সাজন, বিএনপিনেতা মাহবুবুল হক হেলাল, কুমেদ আলী, মাধবপুর উপজেলা বিএনপি নেতা চৌধুরী ফজলে ইমাম সুমন, মনির উদ্দিন পাঠান, জসিম সিকদার, মহিব উল্লাহ ।


সিলেট প্রেস / ৮ অক্টোবর ২০২৩/এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-১০-০৮ ০৪:৪০:১৯