সুনামগঞ্জের মধ্যনগরে ৯৯ বস্তা আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনি ও একটি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকাসহ ২ চোরাচালানীকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে মধ্যনগর থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামের পাশ্ববর্তী সাতুর নতুন বাজার থেকে এ চোরাচালান আটক করে। একটি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা করে চিনির বস্তাগুলো আনা হচ্ছিল।
আটকৃত চোরাচালানীরা হলেন- উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে সুজন মিয়া (৩৮) একই গ্রামের মৃত আব্দুল গণির ছেলে আলী আহমদ (৫৩)। জব্দকৃত চিনির বাজারম‚ল্য ৪ লাখ ৪৫ হাজার ৫ শ’ টাকা প্রায়।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, ‘গ্রেফতারকৃত চোরাকারবারিদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোর্পদ করা হবে।’




















