১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০টি রিং জাল জব্দ

  • প্রকাশের সময় : ০৫/০৯/২০২৩ ১২:১৪:১৯ PM

Share
39

হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরাঞ্চলে দিনভর অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য বিভাগ। অভিযানকালে রত্না বাজার থেকে মন্দরি গ্রাম পর্যন্ত প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০টি রিং জাল জব্দ করা হয়।

সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়। 

পরে রাত ৮টার দিকে সেগুলো আগুণে পুড়িয়ে বিনষ্ট করা হয়। যদিও এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, আগামীতেও এমন অভিযান চলমান থাকবে। এদিকে, মৎস্য বিভাগের এমন অভিযানকে স্বাগত জানিয়েছে এলাকার সচেতন নাগরিক সমাজ। অভিযানকালে উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 


সিলেট প্রেস / ৪ সেপ্টেম্বর ২০২৩/এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৯-০৫ ১২:১৪:১৯