ছাতকে সিগারেট নিয়ে দ্বন্দ্বে যুবক নিহত

  • প্রকাশের সময় : ০৩/০৯/২০২৩ ০২:৩৮:০৬ AM

Share
71

সুনামগঞ্জের ছাতকে ছুরিকাঘাতে মোজান্মেল হোসেন মাসুম (৪৪) নামের স্থানীয় এক টেলেভিশন মেকানিকের মৃত্যু হয়েছেন। তিনি ছাতক পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব নোয়ারাই এলাকার মফিজুর রহমানের ছেলে ও নোয়ারাই বাজারের টিভি মেকার।

শুক্রবার গভীর রাতে দিকে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির পরিবহন ঘাট এলাকায় সুরমা নদীর তীরে এ ঘটনা ঘটে। এরপর স্থানীয় লোকজন ধাওয়া করে লাফার্জ-হোলসিম কারখানা এলাকা থেকে ঘটনার সাথে জড়িত হোসাইন আহমদ (২৭) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সে পৌর এলাকার বাগবাড়ি মহল্লার হুমায়ুন কবিরের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির পরিবহন ঘাট এলাকায় মোজান্মেল হোসেন মাসুমের সাথে সিগারেট পান করা নিয়ে হোসাইন আহমদের বাকবিতন্ডার ঘটনা ঘটে। এরই জের ধরে হোসাইন আহমদ উপর্যুপরি ছুরিকাঘাত করলে মোজান্মেল হোসেন মাসুম মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর আহত মোজান্মেল হোসেন মাসুমকে ভোরে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

থানার উপ-পরিদর্শক মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে রয়েছে। এ ঘটনার সাথে জড়িত আটক হোসাইন আহমদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


সিলেট প্রেস / ০৩ সেপ্টেম্বর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৯-০৩ ০২:৩৮:০৬