হবিগঞ্জের মাধবপুর থেকে ২৬৪ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে খাঁচায় পুরেছে র্যাব-৯ সদস্যরা। তার নাম মো. রাজু মিয়া (২৪)। তিনি মাধবপুর থানার শিবরামপুর এলাকার মো. চাঁন বাদশা মিয়ার ছেলে।
ঊুধবার (৩১ আগস্ট) দিবাগত রাত সোয়া ২টার দিকে মাধবপুর থানাধীন হরষপুর রেলওয়ে স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব।
এসময় তার হেফাজতে থাকা ২৬৪ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে মাধকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আলামতসহ রাজুকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা।




















