তালাকের ৪ মাস পর নারীর হাত-পা কাটলেন সাবেক স্বামী

  • প্রকাশের সময় : ২৭/০৮/২০২৩ ০১:০৮:৪৮ AM

Share
80

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সোনাচং গ্রামে এক গৃহবধূকে হাত-পা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ইতোমধ্যে এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ আগস্ট) চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (২৬ আগস্ট) রাতে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম আকলিমা খাতুন (৩৫)। আটককৃত ব্যক্তি হলেন, নিহতের স্বামী উপজেলার গাজীপুর ইউনিয়নের সোনাচং গ্রামের আহম্মদ আলীর ছেলে সুজন মিয়া (৪০)।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে প্রায় চার মাস আগে আকলিমা তালাক দিলে সুজন ক্ষিপ্ত হন। শনিবার রাতে আকলিমাকে দা দিয়ে কুপিয়ে হাত-পা কেটে বিচ্ছিন্ন করে সুজন। এ সময় পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখান থেকে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, শনিবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।


সিলেট প্রেস / ২৭ আগস্ট ২০২৩/এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৮-২৭ ০১:০৮:৪৮