হবিগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ২৬ বছর পর একজনের ফাঁসি

  • প্রকাশের সময় : ২৪/০৮/২০২৩ ০৪:৫৩:৪৪ AM

Share
47

হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামে মোঃ আব্দুল হাই নামে এক ব্যবসায়ীকে খুনের ঘটনায় আব্দুল ওয়াহিদ নামে এক ব্যক্তিকে মৃত্যুদন্ডের আদেশ প্রদান করেছে আদালত। বৃহস্পতিবার দুপুর ১টায়  হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আজিজুল হক এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডাদেশ প্রাপ্ত আব্দুল ওয়াহিদ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিল।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৭ সালের জুন মাসের ১ তারিখ সন্ধ্যায় পাওনা টাকা চাইতে গেলে আব্দুল ওয়াহিদ এর সাথে ব্যবসায়ী আব্দুল হাইর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আঃ হাইকে ছোরা দিয়ে বুকে আঘাত করে হত্যা করা হয়। এ ব্যাপারে আব্দুল হাইর ছোট ভাই আব্দুল ছফি ঘটনার পর দিন ২জুন ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে হবিগঞ্জ সদর থানার এসআই গোলাপের রহমান তদন্ত করে শুধুমাত্র আব্দুল ওয়াহিদ এর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে বিজ্ঞ আদালত ২০ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার উপরোক্ত রায় প্রদান করেন।

রায় প্রদানকালে নিহত ব্যবসায়ী আব্দুল হাইর সন্তান এবং স্বজনরা উপস্থিত ছিলেন। তারা এ রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত ফাঁসির আদেশ কার্যকরের দাবি জানান।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ বলেন, এ রায়ে রাষ্ট্রপক্ষ খুশি। এতে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। অপরাধীরা ভবিষ্যতে এ ধরনের অপরাধ করতে সাবধান হবে।


সিলেট প্রেস / ২৪ আগস্ট ২০২৩/এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৮-২৪ ০৪:৫৩:৪৪