মাধবপুরে ৭০ কেজি গাঁজাসহ র‍্যাবের খাঁচায় মাদক ব্যবসায়ী

  • প্রকাশের সময় : ১৯/০৮/২০২৩ ০৫:৫০:১৫ AM

Share
37

হবিগঞ্জের মাধবপুর থেকে মাদক ব্যবসায়ী আল-আমীনকে খাঁচায় পুরেছে র‌্যাব-৯। এসময় তার হেফজত থেকে ৭০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

আল-আমীন (৩০) ব্রাম্মণবাড়িয়া সদর থানাধীন কেনদায় মৌলভীপাড়া এলাকার বাসিন্দা মো. সালাউদ্দিনের ছেলে। 

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যায় মাধবপুর থানার খোয়াবই এলাকা থেকে আল-আমীনকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৭০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

পরে জব্দকৃত আলামতসহ তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।


সিলেট প্রেস / ১৯ আগস্ট ২০২৩/এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৩-০৮-১৯ ০৫:৫০:১৫