একটি গোষ্ঠী আগুন সন্ত্রাসের ভয় দেখিয়ে সরকার বদলাতে চায় : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

  • প্রকাশের সময় : ১৬/০৪/২০২৩ ০৪:০০:৫৮ AM

Share
55

   এমদাদুর রহমান চৌধুরী জিয়া ::                  পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বড় বড় মার্কেটে আগুন লাগা সন্দেহজনক। বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ। এই শান্তিপূর্ণ দেশে একের পর এক বড় বড় মার্কেটে আগুন লাগছে। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এটা আসলেই সন্দেহের বিষয়।   মন্ত্রী বলেন, এ দেশে একটি গোষ্ঠীর আগুন সন্ত্রাস করার ইতিহাস আছে। তাদের ভাষা গণতান্ত্রিকভাবে গ্রহণযোগ্য নয়। তারা ধমক দিয়ে, আগুন সন্ত্রাসের ভয় দেখিয়ে সরকার বদলাতে চায়।মার্কেটগুলোতে আগুন লাগার পেছনে তাদের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।                                                                         


শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সুনামগঞ্জের ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগ আক্রান্ত ৩৪৬ রোগীর মাঝে ১ কোটি ৭৪ লাখ টাকা বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।                                

এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী, পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা সমাজসেবা কর্মকর্তা সুচিত্রা রায় প্রমুখ।


সিলেট প্রেস / ১৬ এপ্রিল ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৩-০৪-১৬ ০৪:০০:৫৮