ইউনাইটেড এইড ফর নেশন ও দেশ যুব সংগঠন সিলেট’র আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৫/০৭/২০২৬ ১১:৫০:৪৭ AM

Share
10

সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা, যুব ক্ষমতায়ন এবং দেশ ও জাতির কল্যাণে একযোগে কাজ করার লক্ষ্যে ‘ইউনাইটেড এইড ফর নেশন’ এবং ‘দেশ যুব সংগঠন, সিলেট’-এর মধ্যে সম্ভাব্য অংশীদারিত্ব বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার দুপুরে নগরীর একটি ট্রেনিং সেন্টারের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউনাইটেড এইড ফর নেশন-এর সেক্রেটারি জেনারেল, আন্তর্জাতিক মানবিক কর্মী ও গ্লোবাল ডিপ্লোম্যাট কাজী আব্দুল্লাহ বলেন, বর্তমান বিশ্বের জটিল চ্যালেঞ্জগুলো মোকাবিলায় মানবিক মূল্যবোধ, দক্ষ যুব নেতৃত্ব এবং পারস্পরিক সহযোগিতাই টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি।


তিনি আরও উল্লেখ করেন, শুধু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করে সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমাদের বিশাল যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা সম্ভব।” এ সময় তিনি মানবিক সহায়তা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে উভয় সংগঠনকে যৌথভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।


দেশ যুব সংগঠন, সিলেট-এর প্রতিষ্ঠাতা সভাপতি, সিলেট জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক ও বিশিষ্ট অভিনয়শিল্পী মোঃ কামাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া। 


তরুণ উদ্যোক্তা ও উপস্থাপক হ্যাপি জান্নাত এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক এম. এইচ. হাফিজ-এর যৌথ ও প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেট-এর প্রধান প্রশিক্ষক (মৎস্য) ও জেলা নিবন্ধিত যুব সংগঠনের প্রতিনিধি, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সংগঠক মোঃ নজরুল ইসলাম, হাসন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ, সিলেট-এর সাধারণ সম্পাদক সুলেমান হোসেন চুন্নু, ইউনাইটেড এইড ফর নেশন-এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যান্ড ইয়ুথ কোলাবোরেটর মোঃ মেহেদী হাসান এবং জেলা নিবন্ধিত যুব সংগঠনের প্রতিনিধি মোঃ শাহ আলম।


অনুষ্ঠানের সূচনা পর্বে পবিত্র কুরআন মাজিদ থেকে তিলাওয়াত করেন দেশ যুব সংগঠনের সদস্য রুবিনা আক্তার পলি।


আলোচনা সভায় উভয় সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ মানবিক সহায়তা, যুব উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, দক্ষতা বৃদ্ধি, সামাজিক সচেতনতা তৈরি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি বাস্তবমুখী যৌথ কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে ইতিবাচক মতবিনিময় করেন।


 সভার শেষাংশে ভবিষ্যতে একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বিভিন্ন জনকল্যাণমূলক ও টেকসই কর্মসূচি মাঠপর্যায়ে বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।


সিলেট প্রেস / aa


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৭-০৫ ১১:৫০:৪৭