লাখো মানুষের অংশগ্রহণে আলী খামেনির প্রথম জানাজ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৫/০৭/২০২৬ ১১:০৮:৪৭ AM

ছবি: সংগৃহীত

Share
7

রাজধানী তেহরানের লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির জানাজার নামাজ।


রোববার (৫ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টায় গ্র্যান্ড মোসল্লায় আয়াতুল্লাহ জাফর সোবহানির ইমামতিতে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।


রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের ছয় দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে তেহরানের গ্র্যান্ড মোসল্লায় সপরিবারে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেছেন আয়াতুল্লাহ জাফর সোবহানি।


আলী খামেনির সঙ্গে তার জামাতা মেসবাহ-ওল-হোদা বাঘেরি, বড় মেয়ে সাইয়েদেহ বোশরা হোসেইনি খামেনি, পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেল ও ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী গোলপায়গানির মরদেহ রাখা হয়েছিল।


জানাজায় অংশ নেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদিসহ বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মকর্তা। এ ছাড়া অন্তত ৭০টি দেশের কূটনীতিক, রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিত্ব এবং লাখ লাখ ইরানি সাধারণ জনগণ।


সিলেট প্রেস / aa


কমেন্ট বক্স
 আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৭-০৫ ১১:০৮:৪৭