ঠাকুরগাঁওয়ে ৩দিন ব্যাপি স্কাউট ক্যাম্পুরী-সমাবেশ শুরু

  • প্রকাশের সময় : ১৯/০৬/২০২৬ ০৫:৩৭:০২ PM

ছবি-প্রতিনিধি

Share
5

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (১৮ জুন) ৩দিন ব্যাপি ১০ম স্কাউট ক্যাম্পুরী ও দ্বাদশ স্কাউট সমাবেশ শুরু হয়েছে। এদিন বিকেল ৫টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা স্কাউটস'র লিডার ট্রেইনার মো: আখতারুজ্জামান। 


বিশেষ অতিথি ছিলেন- জেলা স্কাউট কমিশনার জাকিরুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক মহসিন আলী। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন স্কাউট কর্মকর্তা, রাজনৈতিক নেতা, প্রধান শিক্ষক, সাংবাদিক ও ক্যাম্পুরী-সমাবেশে অংশ নেয়া ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন- স্কাউট সমিতির সম্পাদক ফেরদৌস আলম মানিক। অন্যদের মধ্যে বক্তব্য দেন- লিডার টেনার ফয়জুল ইসলাম।  


ক্যাম্পুরী-সমাবেশে হাইস্কুল পর্যায়ে ৩১টি ও প্রাথমিক পর্যায়ে ৪২ টি স্কুল অংশ নেয়। উপস্থাপনা করেন সহ-শিক্ষিকা দিলারা বেগম। অতিথিরা তাদের বক্তব্যে স্কাউটস প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন। এইসাথে তারা স্কাউট প্রশিক্ষণ কাজে লাগিয়ে ভবিষ্যতে ছাত্র-ছাত্রীদেরকে সুশৃঙ্খল জীবন গড়ে তোলার পরামর্শ দেন। পরে স্কাউট সদস্যরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৬-০৬-১৯ ১৭:৩৭:০২