সিলেটের বন্দরবাজার এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) বিকেল পৌনে ৬টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল বন্দরবাজারের কাষ্টঘর মায়া হোটেলের গলির ভেতর একটি পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ আলী রাজ ওরফে আলী রাজা (২৬)।
সে সুনামগঞ্জ সদর থানার মঙ্গল কাটা (কৃষ্ণ নগর) গ্রামের মৃত মোকাব্বিরের ছেলে।
বর্তমানে সে সিলেটের শাহপরান থানার কুমারপাড়া এলাকায় বসবাস করছিল।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলী রাজের হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এই ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি (মামলা নং-৪৫) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক:




















