হরিপুর ইউএনওকে ‘অক্সিজেন’-এর স্মারকলিপি প্রদান

  • প্রকাশের সময় : ০৫/০৬/২০২৬ ০৩:২৯:২৩ PM

ছবি-প্রতিনিধি

Share
5

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলাকে ডিজিটাল, আধুনিক, পরিবেশবান্ধব ও নন্দিত জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উপজেলার বিভিন্ন সমস্যা, সংকট ও সম্ভাবনার বিষয় তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘অক্সিজেন’।

বৃহস্পতিবার (৪ জুন) বিকালে সংগঠনের সভাপতি মোজাহেদুল ইসলাম ইমনের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উপজেলার উন্নয়নের জন্য ২৭টি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ও দাবি হলো- 


১. ‎হরিপুর উপজেলায় একটি স্থলবন্দর প্রতিষ্ঠা।

২. ‎হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ এবং বিদ্যমান অব্যবস্থাপনা ও জনবল সংকট নিরসন।

৩. ‎উপজেলার সকল রাস্তা, কালভার্ট ও সেতুর সংস্কার এবং ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে হরিপুর কারবালা মাঠ থেকে বটতলী হাটপুকুর পর্যন্ত চার লেন সড়ক নির্মাণ।

৪. ‎উপজেলা প্রশাসনের শিশু পার্কের সবুজায়ন ও আধুনিকায়ন এবং শিশুদের খেলাধুলার পরিবেশ উন্নয়ন।

৫. ‎নাগর নদীর ভিউ পয়েন্ট এলাকাকে ইকোপার্ক ও পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা।

৬. ‎ঐতিহাসিক হরিপুর রাজবাড়ীর সংস্কার, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ এবং স্থানীয় প্রত্নসম্পদ নিয়ে লোকস্মৃতি জাদুঘরের উন্নয়ন।

৭. ‎নির্ধারিত স্থানে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ।

৮. ‎স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোতে গুণগত শিক্ষার মান নিশ্চিত করা।

৯. ‎সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য মুক্তমঞ্চ নির্মাণ।

১০. ‎কালীগঞ্জ-হরিপুর উপজেলা পরিষদ সড়কের ব্রিজসংলগ্ন জলাধার পুনঃখনন, সৌন্দর্যবর্ধন ও বসার স্থান নির্মাণ।

১১. ‎হরিপুরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর প্রতিষ্ঠা।

১২. ‎পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ স্থান ও খাস জমিতে বিপুল বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ।

১৩. ‎উপজেলা পরিষদের গেট সংস্কার এবং প্রতিটি ইউনিয়নে স্বাগতম ও ধন্যবাদ গেট নির্মাণ।

১৪. ‎বন বিভাগের কার্যক্রম সক্রিয়করণ, অধিক চারা উৎপাদন এবং ঔষধি গাছ চাষে উৎসাহ প্রদান।

১৫. ‎উপজেলার যাত্রী ছাউনিগুলোর সংস্কার ও উন্নয়ন।

১৬. ‎শিল্প ও বাণিজ্য সম্প্রসারণে উদ্যোক্তা, ব্যাংকার, প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে কর্মশালা আয়োজন।

১৭. ‎অতিথি পাখির অভয়ারণ্য প্রতিষ্ঠা।

১৮. ‎হাট-বাজারের পরিচ্ছন্নতা, পাবলিক টয়লেট, ডাস্টবিন স্থাপনসহ হাট ব্যবস্থাপনার উন্নয়ন এবং যাদুরাণী হাটকে পর্যটনবান্ধব ও আকর্ষণীয় করে তোলা।

১৯. ‎অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীকে এ, বি ও সি ক্যাটাগরিতে তালিকাভুক্ত করে সরকারি সহায়তা নিশ্চিত করা।

২০. ‎ভবিষ্যৎ প্রজন্মের ক্রীড়া বিকাশে নতুন ক্রিকেট মাঠ নির্মাণ।

২১. ‎নগরায়ণের কথা মাথায় রেখে টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা।

২২. ‎গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে নিরাপত্তা জোরদার করা।

২৩. ‎মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন।

২৪. ‎কৃষি, ভূমি, স্বাস্থ্য, আইন ও পরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করা।

২৫. ‎সরকারি অফিস ও আইনশৃঙ্খলা সেবায় হয়রানি ও ঘুষমুক্ত সেবা নিশ্চিত করা।

২৬. ‎যুবসমাজের শারীরিক বিকাশে জিমনেসিয়াম ও সুইমিংপুল নির্মাণ।

২৭. ‎প্রধান সড়কসমূহের সংস্কার ও সম্প্রসারণ, রাস্তার পাশে দেশীয় ছায়াবৃক্ষ রোপণ, খাস জমি উদ্ধার, খাল পুনঃখনন এবং পরিবেশবান্ধব অবকাঠামো উন্নয়ন।

‎ 

‎স্মারকলিপিতে বলা হয়, উপরোক্ত দাবিগুলো বাস্তবায়িত হলে হরিপুর উপজেলার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে, স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন ঘটবে এবং পর্যটন, কৃষি ও বাণিজ্যের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। একই সঙ্গে উপজেলার পরিবেশগত ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৬-০৬-০৫ ১৫:২৯:২৩