হবিগঞ্জের মাধবপুরে এসএম স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। রবিবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কড্ডা এলাকায় এস এম স্পিনিং মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এতে গুদামে রক্ষিত ৫ শ মেট্রিকটন তুলা আগুনে পুড়ে গেছে।
এতে গুদামে রক্ষিত প্রায় ৫ শ মেট্রিকটন তুলা পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। মাধবপুর ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মো: রাকিব উদ্দিন ভূইয়া সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডে সঠিক কারণ জানা যায়নি।
উপজেলা নিবার্হী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম ঘটনা খবর শুনে ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ




















