মাধবপুরে প্রতিপক্ষের হামলা যুবদলের নেতা সহ আহত ৬

  • প্রকাশের সময় : ২৮/০২/২০২৫ ০৬:০৪:১১ AM

Share
38

হবিগঞ্জের মাধবপুরে প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন  যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু ছায়েদ(৪০)সহ ৬ জন আহত হয়েছেন।শুক্রবার সকালে আদাঐর ইউনিয়নের পানিহাতা মোড়ে এ হামলার ঘটনা ঘটেছে।হামলায় আহত হলেন,পানিহাতা গ্রামের লুৎফুর রহমান (২০)আব্দুল্লাহ (১৮)আব্দুল আউয়াল (৪৫)আব্দুরসাত্তার ( ৪৫)কামাল (৪৩)।

পুলিশ জানায়, পানিহাতা গ্রামের ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু ছায়েদের সাথে ও একই গ্রামের ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আকতার মিয়া ইমারত সামগ্রীর ব্যবসা ছিল।এ নিয়ে তাদের মধ্যে  দেনদরবার চলছিল।শুক্রবার সকালে আবু ছায়েদ এর ছোট ভাই আব্দুল্লাহ পানিহাতা মোড়ে সিমেন্ট কিনতে গেলে আক্তার মিয়া ও তার লোকজন আব্দুল্লাহকে টাকার জন্য আটকে রাখে।  খবর পেয়ে আবু ছায়েদসহ তার লোকজন ঘটনাস্থলে পৌঁছলে আক্তার মিয়া লোকজন তাদের উপর  হামলা করে।এতে ৬ জন আহত হন।আহত ৪ জন মাধবপুর হাসপাতালে বাকি ২ জন উন্নত চিকিৎসা জন্য ব্রাহ্মনবাড়িয়ার হাসপাতালে পাঠানো হয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।এখন পর্যন্ত কোন পক্ষই থানায় কোন অভিযোগ দেয়নি। অভিযোগ ফেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।


সিলেট প্রেস / ২৮ ফেব্রুয়ারি ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

প্রকাশ: ২০২৫-০২-২৮ ০৬:০৪:১১