হবিগঞ্জের মাধবপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ পর আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করা হয়েছে।এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ বুধবার সকালে মাধবপুর থানায় একটি মামলা করেছেন।
ভিকটিম মা এজাহারে উল্লেখ করেন,পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার ভিটিদাউদপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে শারফাদ মিয়া (২৫)তার দুই সহযোগীকে নিযে গত ২৩ ফেব্রুয়ারি তার কিশোরী কন্যাকে জোরপূর্বক জগদীশপুর থেকে অপহরণ করে নিয়ে যায়।উপজেলার মনতলা এলাকায় অপহরণকারী শারফাদের বোনের বাড়িতে আটকে রেখে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধ একাধিবার ধর্ষন করে।ভিকটিম তাকে বিয়ে করতে চাপ দিলে শারফাদ মিয়া ভিকটিমকে গত মঙ্গলবার সকালে ভিকটিমের মির্জাপুর বাড়ির সামনে রেখে পালিয়ে যায়।পরে ভিকটিম তার মায়ের কাছে তার ওপড় নির্যাতনের কথা বলে ভিকটিমের পরিবার ঘটনা জানতে পারে।পরে বুধবার সকালে মাধবপুর থানায় গিয়ে অভিযুক্ত শারফাদ মিয়া ও মাধবপুর উপজেলার মির্জাপুর গ্রামের সাদ্দাম হোসেন ২৮ ও নাজমুল হাসানের নাম উল্লেখ করে মাধবপুর থানায় মামলা করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান,ভিকটিমের ডাক্তারি পরীক্ষা আদালতে ২২ ধারা জবানবন্দী শেষে তার মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।মামলার আসামীদের ধরতে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।
আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ




















