হবিগঞ্জে গুলিসহ বন্দুক উদ্ধার

  • প্রকাশের সময় : ২৬/০২/২০২৫ ০৬:৫৯:২৬ AM

Share
38

হবিগঞ্জে ১৪ রাউন্ড গুলিসহ পরিত্যক্ত একনলা একটি বন্দুক উদ্ধার করেছে যৌথবাহিনী।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোররাতে সেনাবাহিনী ও হবিগঞ্জ সদর থানা পুলিশ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই বন্দুক উদ্ধার করে।

এ ব্যাপারে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে বন্দুক ও গুলি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।


হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, পাইকপাড়ায় বাইপাস সড়ক এলাকায় ১৪ রাউন্ড গুলিসহ একটি পরিত্যক্ত একনলা বন্দুক পড়ে আছে জেনে অভিযান চালানো হয়। বন্দুকটি কোনো সন্ত্রাসী সংগঠন বা অন্য কারও হয়ে থাকতে পারে। তদন্ত করে এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


সিলেট প্রেস / ২৬ ফেব্রুয়ারি ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৫-০২-২৬ ০৬:৫৯:২৬