মাধবপুরে সীমান্তে ভারতীয় নাগরিক সহ ৫ নারী আ ট ক

  • প্রকাশের সময় : ১৯/০২/২০২৫ ০৮:২৯:৪০ AM

Share
41

হবিগঞ্জের মাধবপুরে  হরষপুর বিওপির টহলদল   রাজেন্দ্রপুর সীমান্ত থেকে এক ভারতীয় ও ৪ বাংলাদেশী নাগরিক সহ ৫ নারীকে আটক করেছে।বুধবার সকাল সাড়ে ৬ টায় অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সীমান্ত থেকে তাদের আটক করা হয়েছে।তারা হল চট্রগাম রাউজান উপজেলা শহরের স্বপ্না ধর (৫৫),একই এলাকার মুক্তা রানি দাস (৩৭),বর্ষা ধর (২৩),প্রিয়া দে (৩০),এবং ভারতের আসামশীল চরের কৃষ্ণা দে (৪৭)।বিজিবি জানায় আটককৃতরা  মানব পাচারকারীর দালাল এর মাধ্যমে টাকার বিনিময়ে ভারতের আসামে আত্মীয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে যাওয়ার সময় বুধবার সকালে হরষপুর বিওপির টহল দলের হাতে আটক হন। আটককৃত ব্যক্তিদের নিকট হতে এন্ড্রয়েড মোবাইল ফোন ৩ টি এবং বাটন মোবাইল ফোন ১টি পাওয়া গেছে

ভারতীয় নাগরিক বিজিবির জিজ্ঞাসাবাদে জানায় ১ মাস পূর্বে আসাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে চট্রগামে আত্বীয়ের বাড়িতে অবস্থান করেন। ২৫ বিজিবি সরাইল অধিনায়ক লেঃকর্নেল ফারাহ ইমতিয়াজ জানান, অনুপ্রবেশকারী বাংলাদেশী ও ভারতীয় নাগরিকের বিরুদ্ধে  মাধবপুর থানায়  মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।


সিলেট প্রেস / ১৯ ফেব্রুয়ারি ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

প্রকাশ: ২০২৫-০২-১৯ ০৮:২৯:৪০