তিন ফসলি জমি থেকে ড্রেজার মেশিন লাগিয়ে পাইপ যোগে মাটি উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল।গত বছরও একই কায়দায় জমি থেকে মাটি তুলে ফসলি জমি বড় বড় গর্তে পরিণত করেছে।কৃষকরা নিরীহ প্রকৃতির হওয়ায় প্রতিবাদ করেও কোন সুফল পাচ্ছেনা।হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামে প্রতিনিয়ত ঘটছে এই মহাযজ্ঞ। কৃষি জমি থেকে মাটি উত্রোলন বন্ধ করতে শিমুলঘর গ্রামের ফকরুজ্জামান মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।অভিযোগে তিনি জানান শিমুলঘর গ্রামের পশ্চিম দিকে পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার আঃ হাকিমের নেতৃত্বে গত বছরের ন্যায় এ বছর তিন ফসলি জমিতে ড্রেজার মেশিন বসিয়ে মাটি বালু তুলে পাইপযোগে দুরে সরিয়ে নিচ্ছে।ওই এলাকার কৃষকরা কৃষি জমির ওপর তাদের জীবিকা নির্ভরশীল। কিন্তু মাটি তুলে জমি গর্ত করে ফেলায় এখন কৃষি জমি কমে গেছে। কৃষি জমি সুরক্ষা হচ্ছেনা।মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার জানান,কৃষি জমি সুরক্ষা করা খুবই অপরিহার্য। কারন কৃষি জমি গেলে দেশে খাদ্য সংকট দেখা দেবে।যারা কৃষি জমি নষ্ট করছে তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন কাসেদ বলেন,গত বছর এ কাজ করার জন্য আমরা নিষেধ করেছিলাম।এবারও তারা এটি করে যাচ্ছে।তাদের। বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কৃষি জমি রক্ষা করা যাবেনা।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাসেম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি।অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মাধবপুরে ডেভিল হান্ট অভিযানে পৌরযুবলীগ নেতা গ্রেফতার
মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকারি বেসরকারি স্থাপনা ভাংচুরের অভিযোগে যুবলীগ নেতা পরিতোষ মালাকার (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে মাধবপুর থানার সেকেন্ড অফিসার এসআই শাহনূর এর নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর পৌরসভার কাছারি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরিতোষ মালাকার মাধবপুর পৌরসভার মালাকার পাড়ার চানধন মালাকার এর পুত্র ও ০২ নং ওয়ার্ড যুবলীগেরর সাংগঠনিক সম্পাদক।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ৪ আগস্ট মাধবপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলার তদন্তে পরিতোষ মালাকার এর সংশ্লিষ্টতা পাওয়া গেছে ।এছাড়াও বর্তমানে সে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য বিভিন্ন স্বরযন্ত্র করছে বলে তথ্য পাওয়া গেছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ




















