সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা জয়কুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় উপজেলার ইসলামপুর পয়েন্টে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বেশকিছু নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ইমদাদুল ইসলাম এবং দীন ইসলাম তারা আপন ভাই। তাদের মধ্যে পারিবারিক মনোমালিন্য এবং পূর্ব বিরোধ আছে। পূর্ব বিরোধের জের ধরে ইমদাদুল ইসলামের স্ত্রী শামসুন্নাহার দীন ইসলাম এবং দীন ইসলামের ছেলে জয়কুল ইসলামের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। ইমদাদুল ইসলাম একজন মাদকসেবি। সে তার মা-বাবা সহ গ্রামের কোনো মানুষের কথা শুনেনা। গ্রামের বিচার-আচারও মানেনা। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় তার উপযুক্ত শাস্তি হওয়া দরকার যাতে করে আর কারও উপর মিথ্যা মামলা ভবিষ্যতে করার সাহস না পায়৷ পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, এমদাদুল হকের পিতা আব্দুল মালেক, মাতা মল্লিকা বেগম, ইসলামপুর গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া, হাফেজ আ:মজিদ, আব্দুল মালেক, নইমুদ্দিন, দ্বীন ইসলাম, রোজিনা বেগম, জয়কুল ইসলাম, মিরাজুল হক পাঠান, আব্দুর রহিম, গোলাম রব্বানী, ওয়ারিশ উদ্দিন, বাচ্চু মিয়া, গোলাম রব্বানী প্রমুখ।
সিলেটপ্রেস প্রতিবেদক




















