সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় গরুসহ ১৫ লাখ টাকার মালামাল জব্দ

  • প্রকাশের সময় : ০৫/০২/২০২৫ ০১:০৯:৫২ AM

ছবি: প্রতিনিধি।

Share
33


সুনামগঞ্জ প্রতিনিধি:: 
সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় গরু, ফুসকা, চিনি ও সুপারি জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি। বুধবার (৫ ফেব্রুয়ারী) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। 


বিজিবি জানায়, বুধবার (৫ জানুয়ারি ভোরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ বাঁশতলা বিওপি কর্তৃক সীমান্ত পিলার-১২৩০/১১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জুমগাঁও নামক স্থান হতে মালিকবিহীন ১০টি ভারতীয় গরু আটক করা হয়। যার আনুমানিক মূল্য দশ লাখ টাকা। 

অন্যদিকে লাউরগড়, মাছিমপুর, মাটিরাবন এবং চাঁনপুর বিওপি কর্তৃক সীমান্ত হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যথাক্রমে যাদুকাটা নদী, সোনাতলা, গিলাগড়া এবং বারেকটিলা নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ফুসকা, সুপারি এবং চিনি আটক করা হয়। যার সিজার মূ্ল্য ৫ লাখ ১৬ হাজার ১শ ৪০ টাকা। অভিযানে সর্বমোট ১৫ লাখ ১৬ হাজার ১শ ৪০টাকা মূল্যের গরুসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে বলে জানায় বিজিবি। 

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’ #


সিলেট প্রেস / তানভীর


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৫-০২-০৫ ০১:০৯:৫২