শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শীতার্ত ও দরিদ্র মানুষের কষ্টও বেড়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে তাদের সহায়তা করতে এগিয়ে এসেছে জুলাই স্মৃতি ছাত্র পরিষদ, সুনামগঞ্জ জেলার সদস্যরা।
তাহিরপুর উপজেলার হাওর পারের রতনশ্রী গ্রামের একশত পরিবারের মধ্যে শীতবস্ত্র করা হয়ে থাকে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সংগঠক সাইমন মিয়া,সদস্য রাফিত,মখতিয়ার হোসেন সামি,নাহিদ, রাজন মিয়া ও স্থানীয় ব্যক্তিরা।
সংগঠনের মূল দায়িত্বশীল সাইমন মিয়া বলেন, শীতার্ত মানুষদের মাঝে আমরা আজ ১০০টি কম্বল বিতরণ করেছি। এই ধরনের একটি মহৎ উদ্যোগের সাথে থাকতে পেরে আমরা খুবই আনন্দিত। ভবিষ্যতেও আমরা আমাদের এরকম কার্যক্রমগুলো অব্যাহত রাখতে চাই,আমাদের লক্ষ্য ছিল শীতকালীন মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষদের কিছুটা উষ্ণতা প্রদান করা।এটি আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ।তাদের মুখে হাসি ফুটিয়ে এই উদ্যোগকে সফল করতে সংগঠনের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেছেন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম ধন্যবাদ জানাই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য।
স্থানীয় ব্যক্তিরা সংগঠনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের সকল শ্রেণির মানুষের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো উল্লেখ্য, "জুলাই স্মৃতি ছাত্র পরিষদ" শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যা বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
সিলেটপ্রেস প্রতিবেদক




















