আম্পায়ারদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ

সুনামগঞ্জে কেসিসি বয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক রায়হানসহ ৫ জন নিষিদ্ধ

  • প্রকাশের সময় : ২৫/০১/২০২৫ ০৮:০৫:০২ AM

ছবি: সংগ্রহীত।

Share
32

সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২য় বিভাগ ক্রিকেট লীগ ২০২৪-২৫ এর ২য় সেমি ফাইনাল খেলায় আম্পায়ারদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ, অশোভন আচরণ ও ব্যাটসম্যানকে মাঠ থেকে বাহিরে নিয়ে আসায় অনুবিধিমালা ০৯ এর বিধি লঙ্ঘন এবং মাঠের শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে কেসিসি বয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সহ ৫ জনকে নিষিদ্ধ করেছে জেলা ক্রীড়া সংস্থা। শুক্রবার রাতে জেলা ক্রীড়া অফিসার ও ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. আল আমিন স্বাক্ষরিত ২টি অফিস আদেশ এতথ্য জানা যায়। 

অফিস আদেশে বলা হয়, সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২য় বিভাগ ক্রিকেট লীগ ২০২৪-২৫ এর ২য় সেমি ফাইনাল খেলায় ইয়ুথ ফ্যান্টম বনাম কেসিসি বয়েজ এর মধ্যকার খেলা চলাকালীন কেসিসি বয়েজ ক্লাবের সম্পাদক রায়হান উদ্দিন, কর্মকর্তা নূর মিয়া, মাহফুজ বিল্লাহ আম্পায়ারদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ, অশোভন আচরণ ও ব্যাটসম্যানকে মাঠ থেকে বাহিরে নিয়ে আসেন। যা ২য় বিভাগ ক্রিকেট লীগ-২০২৪-২০২৫ এর অনুবিধিমালা ০৯ এর বিধি লঙ্ঘন এবং মাঠের শৃংঙ্খলা ভংগ করেন। এমতাবস্থায়, তাদের এহেন অশোভন আচরণের জন্য জেলা ক্রীড়া সংস্থা, সুনামগঞ্জ এর আয়োজনে যে কোন পর্যায়ে ক্রিকেটের দায়িত্ব পালনের ক্ষেত্রে আগামী ১৮ (আঠারো) মাসের জন্য তাদেরকে নিষিদ্ধ ঘোষনা হয়। এ আদেশ অদ্য ২৪ জানুয়ারি থেকে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়। 


অপর আরেকটি আদেশে বলা হয়, সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২য় বিভাগ ক্রিকেট লীগ ২০২৪-২৫ এর ২য় সেমি ফাইনাল খেলায় ইয়ুথ ফ্যান্টম বনাম কেসিসি বয়েজ এর মধ্যকার খেলা চলাকালীন কেসিসি বয়েজের খেলোয়াড় মান্না এবং কোচ আরিফুল ইসলাম তন্ময় আম্পায়ারদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ, অশোভন আচরণ ও ব্যাটসম্যানকে মাঠ থেকে বাহিরে নিয়ে আসেন। যা ২য় বিভাগ ক্রিকেট লীগ-২০২৪-২০২৫ এর অনুবিধিমালা ০৯ এর বিধি লঙ্ঘন এবং মাঠের শৃংঙ্খলা ভংগ করেন। এমতাবস্থায়, এহেন অশোভন আচরণের জন্য জেলা ক্রীড়া সংস্থা, সুনামগঞ্জ এর আয়োজনে যে কোন পর্যায়ে ক্রিকেটের দায়িত্ব পালনের ক্ষেত্রে আগামী ১ (এক) বছরের জন্য তাদের নিষিদ্ধ ঘোষনা করা হয়। এই আদেশটিও ২৪ জানুয়ারি থেকে কার্যকর বলে উল্লেখ করা হয়। এবং অনুলিপি সদয় জ্ঞাতার্থে প্রেরণ করা হয়, সুনামগঞ্জ জেলা প্রশাসক ও সভাপতি, জেলা ক্রীড়া সংস্থা, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সভাপতি/সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন, কেসিসি বয়েজ ক্লাব। 



সিলেট প্রেস / টিএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৫-০১-২৫ ০৮:০৫:০২