সুনামগঞ্জ সীমান্তে ৩০ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

  • প্রকাশের সময় : ৩০/১২/২০২৪ ০৬:২৫:০২ AM

ছবি: সংগ্রহীত।

Share
62

সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলার  একাধিক বিওপি কর্তৃক পৃথক-পৃথক অভিযান পরিচালনা করে ৩০ লাখ ৪১ হাজার টাকার ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর ) ভোরে অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮- বিজিবি  এর বিভিন্ন বিওপি টিম।


এসব মালামালের মধ্যে রয়েছে, ১৬ টি ভারতীয় গরু, ৯৫ কেজি চিনি,১ হাজার কেজি কয়লা,৩২০ কেজি শুঁটকি, ৪৪০ কেজি কমলা,৪৩ বোতল মদ,৬ টি বিয়ার,১৭০ ঘনফুট বালু,২৭০ কেজি বাংলাদেশী সুপারি সহ ১ টি যানবাহন। এসব মালামালের আনুমানিক মূল্য ৩০ লক্ষ ৪১ হাজার টাকা।


সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মদ এবং বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং গরু,চিনি,কয়লা,কমলা,বালু, শুঁটকি, সুপারি, যানবাহন সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সিলেট প্রেস / তানভীর


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-১২-৩০ ০৬:২৫:০২