সুনামগঞ্জ সীমন্তে

ভারতে অনুপ্রবেশকালে বিজিবির হাতে ২ বাংলাদেশী আটক

  • প্রকাশের সময় : ২৫/১২/২০২৪ ০৮:৫১:৩৬ AM

ছবি: সংগ্রহীত।

Share
62

সুনামগঞ্জের চিনাকান্দি বিওপি সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ২ বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ ডিসেম্বর) ভোর রাতে তাদের আটক করে ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়ন। প্রাথমিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি। 


আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির।  


বিজিবি জানায়, জেলার চিনাকান্দি বিওপি সীমান্ত এলাকা দিয়ে বুধবার ভোরে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা চালায় ২ বাংলাদেশি। তাদের উপস্থিতি সন্দেহজনক হওয়ায় বিজিবির সদস্যরা তাদের আটক করেন। আটককৃতদের কাছে ১ লাখ টাকা পাওয়া যায় বলেও জানায় বিজিবি। 


সিলেট প্রেস / তানভীর


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-১২-২৫ ০৮:৫১:৩৬