সুনামগঞ্জ সীমান্তে

দেড় কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

  • প্রকাশের সময় : ১৬/১২/২০২৪ ১০:০১:১১ AM

ছবি: প্রতিনিধি।

Share
32

সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে বিপুল প‌রিমাণ ভারতীয় অবৈধ পণ‌্য জব্দ করেছে ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বি‌জি‌বি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন। আজ সোমবার সকালে গোপন সংবাদের ভি‌ত্তি‌তে সুনামগঞ্জ সদর উপ‌জেলার স‌ুরমা নদী থে‌কে প্রায় দেড় কো‌টি টাকার ভারতীয় এসব পণ‌্য জব্দ করা হয়।


সুনামগঞ্জ ২৮ বি‌জি‌বির অ‌ধিনায়ক একে এম জাকা‌রিয়া কা‌দির বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। তিনি জানান, ভারত থে‌কে সীমান্ত হ‌য়ে বাংলা‌দে‌শে প্রবেশ করার সময় এসব পণ‌্য জব্দ করা হয়। ভারতীয় পণ‌্যগু‌লোর ম‌ধ্যে ভারতীয় শাড়ি, প্যান্ট পিস, থ্রি পিস, পায়জামা, মকমল ও থান কাপড় রয়েছে, যার আনুমা‌নিক দাম এক কো‌টি ৪০ লাখ ৫৪ হাজার টাকা।


সুনামগঞ্জ সদর উপ‌জেলার সুরমা নদী‌তে নৌযু‌গে এসব পণ‌্য প‌রিবহ‌নের সময় সুনামগঞ্জ ২৮ বিজিবির সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের নেতৃ‌ত্বে অভিযানে এসব উদ্ধার করা হয়। 


অভিযান পরিচালনার সময় উপ‌স্থিত ছি‌লেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল রহমান। এসব পণ‌্য শুল্ক কার্যালয় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বি‌জি‌বি। 


সিলেট প্রেস / তানভীর


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-১২-১৬ ১০:০১:১১