লেবানন ও ইয়েমেন থেকেও ইসরায়েলে হামলা

  • প্রকাশের সময় : ১৪/০৪/২০২৪ ০৮:৩১:১২ AM

ছবি-সংগৃহীত

Share
67

ইরানের পাশাপাশি লেবানন ও ইয়েমেন থেকেও ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৩ এপ্রিল) রাতে এসব হামলা হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এ খবর জানিয়েছে।

ব্রিটিশ নিরাপত্তা কোম্পানি অ্যামব্রে বলেছে, ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

রয়টার্স জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন দিয়েও ইসরায়েলে হামলা করেছে হুথিরা।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, লেবানন থেকে রকেট হামলার ঘটনায় উত্তর ইসরায়েলে সাইরেন বাজানো হয়েছে।

লেবাননের ইরানপন্থি হিজবুল্লাহ গোষ্ঠী গাজায় যুদ্ধ শুরুর পর প্রতিদিন উত্তর ইসরায়েলে হামলা চালিয়ে আসছে। তাৎক্ষণিকভাবে এই হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

দেশটির সম্প্রচারমাধ্যম আল জাদেদ টিভির খবরে বলা হয়েছে, সাময়িকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ করেছে লেবানন।


এর আগে ইসরায়েলি  সেনাবাহিনী জানিয়েছিল, শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে  হামলা শুরু করে ইরান। এসব ড্রোন ইসরায়েলি  আকাশসীমায়  পৌঁছাতে কয়েক  ঘণ্টা সময়  লাগতে পারে। হামলা মোকাবিলায়  তারা  প্রস্তুত রয়েছে।

সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার প্রতিশোধ নিতেই এই হামলা বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।


সিলেট প্রেস / ১৪ এপ্রিল ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
 আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৪-১৪ ০৮:৩১:১২