খাদিমনগর ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ

  • প্রকাশের সময় : ২৩/০৭/২০২৬ ০৬:৫৭:৩৪ PM

Share
7

সিলেটের খাদিমনগর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসা ও মসজিদে প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।


বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষ থেকে পরিচালিত এ কর্মসূচির আওতায় শিক্ষার্থী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, মাদ্রাসা, ও মসজিদে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।


চারা বিতরণকালে উপস্তিত ছিলেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ আহমদ, খাদিমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাইদুর রহমান, মকরম আলা, শামীম আহমদ, কাওসার আহমদ, আলাল আহমদ, তুহিন আহমেদ রানাসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


তারা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ সংরক্ষণেই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সিলেট প্রেস / aa


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৭-২৩ ১৮:৫৭:৩৪