বিশ্বনাথের সামিউল হোসাইনের ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে মাস্টার্স ডিগ্রি অর্জন

  • প্রকাশের সময় : ১৬/০৭/২০২৬ ১১:৫৩:৫৭ PM

প্রতিনিধি

Share
25

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্র্যাডফোর্ড থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনার্সসহ প্রথম শ্রেণীতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্বনাথের কৃতী সন্তান মোহাম্মদ সামিউল হোসাইন। ছোটবেলা থেকেই প্রখর মেধাবী হিসেবে পরিচিত সামিউল এই কৃতিত্ব অর্জনের মাধ্যমে পরিবার, আত্মীয়-স্বজন ও নিজ এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছেন।
গত ১৫ জুলাই তিনি পিতা আবুল হোসাইনকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি গ্রহণ করেন। সামিউল বিশ্বনাথ পৌরসভার জানাইয়া গ্রামের মরহুম আলহাজ তোতা মিয়া মেম্বারের নাতি এবং যুক্তরাজ্যপ্রবাসী আবুল হোসাইনের জ্যেষ্ঠ পুত্র।
সাফল্যের অনুভূতি ব্যক্ত করে সামিউল বলেন, “আমার এই অর্জনের পেছনে সবচেয়ে বেশি অবদান বাবা-মা ও শিক্ষক-শিক্ষিকাদের। তাঁদের সহযোগিতা ও অনুপ্রেরণাই আমাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। ভবিষ্যতে পরিবার ও বাংলাদেশের জন্য আরও গৌরব বয়ে আনতে পারি, সেজন্য সবার দোয়া কামনা করছি।”
ছেলের কৃতিত্বপূর্ণ ফলাফলে আবেগাপ্লুত পিতা আবুল হোসাইন বলেন, “নিয়মিত অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে সামিউল আজ উচ্চতর ডিগ্রি অর্জন করেছে। এতে আমরা অত্যন্ত আনন্দিত। মহান আল্লাহর প্রতি অশেষ শোকরিয়া আদায় করছি। আল্লাহ যেন তাকে সুস্থ ও সফল রাখেন এবং দেশ-বিদেশের মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।”
সামিউলের এ অর্জনে বিশ্বনাথের বিভিন্ন সামাজিক, শিক্ষাবিদ ও প্রবাসী মহলে আনন্দের ছাপ পড়েছে। তাঁরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।


সিলেট প্রেস / আর ইউ


কমেন্ট বক্স
মো: রোহেল উদ্দিন, বিশ্বনাথ

মো: রোহেল উদ্দিন, বিশ্বনাথ

প্রকাশ: ২০২৬-০৭-১৬ ২৩:৫৩:৫৭