বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ড শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে বায়েজীদ আহমদ চৌধুরীকে সভাপতি, জামিল আহমদ মাফিকে সাধারণ সম্পাদক এবং মুরছালীন জাহান সাঈদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ যোহর সিলেট বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান সংগঠনের সিলেট মহানগর সভাপতি আরিফ হোসাইন সামাদ। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম মুন্না এবং প্রচার সম্পাদক আব্দুল মুনতাছির খান।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন— সহসভাপতি মাহমুদুর রহমান ও আমজাদ হোসাইন; সহসাধারণ সম্পাদক মারুফ হোসেন মাহিন; সহসাংগঠনিক সম্পাদক হিফজুর আহমদ ও তামিম শাহরিয়ার; প্রচার সম্পাদক মো. ফখরুল ইসলাম; সহপ্রচার সম্পাদক ইমাদ উদ্দিন ফেরদৌস ও মো. আল-আমীন; অর্থ সম্পাদক কাওসার আহমদ; অফিস সম্পাদক আরিয়ান চৌধুরী; সহ-অফিস সম্পাদক শামসুজ্জামান কয়েছ ও তাওহিদুর রহমান চৌধুরী; প্রশিক্ষণ সম্পাদক ফজলে রাব্বি রোমন; সহপ্রশিক্ষণ সম্পাদক ছাব্বির আহমদ, তাওহীদ হোসেন শাহী ও আল-আমিন; শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদি হাসান; সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাহিম চৌধুরী, তারেকুর রহমান ও তানজুমুল ইসলাম তুহিন; তথ্য ও প্রযুক্তি সম্পাদক সেবুল আহমদ নয়ন; সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক তালহা জুবায়ের খান, মুহিবুর রহমান ও আইমান তাওছিফ।
এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন রেদওয়ান আহমদ, মুজিব আল জুনাইদ, এহিয়া হাসান নাঈম, নূর মোহাম্মদ, আব্দুর রহমান, আরাফাত খান তাওছিফ, রাহাত আহমদ, নূরুল ইসলাম, মনসুর মিয়া, তামিম আহমদ, শাহরিয়ার হাসান নাহিদ, জিহাদ আহমদ, মো. আব্দুল মুত্তালিব মেহরাজ এবং কফিল উদ্দিন কাওছার।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ওয়ার্ড পর্যায়ে তালামীযের কার্যক্রম আরও গতিশীল করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।




















