লন্ডনে ১৬ বাংলাদেশি গ্যাং সদস্যের ১শ বছরের কারাদণ্ড

  • প্রকাশের সময় : ১৪/০৭/২০২৬ ১১:০৫:০৯ AM

Share
3

লন্ডনের টাওয়ার হ্যামলেটস ও বেথনাল গ্রিন এলাকায় সক্রিয় কুখ্যাত অপরাধচক্র ‘স্পেকস’-এর ১৬ সদস্যকে মোট প্রায় ১০০ বছরের কারাদণ্ড দিয়েছেন ব্রিটিশ আদালত। মেট্রোপলিটন পুলিশের দীর্ঘমেয়াদি ‘অপারেশন নটউইড’-এর তদন্তে চক্রটির মাদক ও অস্ত্র পাচার, সহিংস অপরাধ এবং অবৈধ অর্থ লেনদেনের বিস্তৃত নেটওয়ার্কের তথ্য উঠে আসে।

আদালতের রায়ে চক্রটির অন্যতম প্রধান সদস্য নেফুর মিয়াকে সাড়ে ১৭ বছরের এবং মুহাম্মদ ইসমাঈল আলীকে সাড়ে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অপরাধচক্রের বাকি সদস্যদেরও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। সব মিলিয়ে তাদের কারাদণ্ডের মেয়াদ প্রায় ১০০ বছর।

মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, মাত্র দুই বছরে এই সিন্ডিকেটটি আড়াই লাখেরও বেশি অবৈধ আর্থিক লেনদেন সম্পন্ন করে। একই সময়ে তারা বিপুল পরিমাণ মাদক ও আগ্নেয়াস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত ছিল বলে তদন্তে প্রমাণ পাওয়া যায়।

তদন্তের অংশ হিসেবে পুলিশ ৫০টিরও বেশি মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ, আর্থিক লেনদেনের নথি পর্যালোচনা এবং দীর্ঘ সময় গোপন নজরদারি চালায়। এসব তথ্য-প্রমাণের ভিত্তিতেই সংঘবদ্ধ অপরাধচক্রটির পুরো কার্যক্রম আদালতে উপস্থাপন করা হয়।
মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, পূর্ব লন্ডনে সংঘবদ্ধ অপরাধ দমনে এটি একটি গুরুত্বপূর্ণ সাফল্য। তারা জানান, অপরাধীদের কাছ থেকে জব্দ করা অর্থ ও সম্পদ স্থানীয় জনকল্যাণমূলক কর্মসূচি, ঝুঁকিপূর্ণ তরুণদের পুনর্বাসন এবং অপরাধ প্রতিরোধমূলক উদ্যোগে ব্যয় করা হবে।

এই রায়কে পূর্ব লন্ডনে সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যতম বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
 আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৭-১৪ ১১:০৫:০৯